🇧🇩 Domestic
2D/1N
নোঙর ফেলি ঘাটে ঘাটে | হাউজবোটে সুনামগঞ্জ টু ঢাকা
📍 Sunamgonj, Bangladesh · 3 Days 2 Nights · Family · Domestic

Trip Overview
রুট: সুনামগঞ্জ → ইটনা → ভৈরব → মাওয়া
নদী ও জলপথ: সুরমা → ধনু → ঘোড়াউত্রা → মেঘনা → ধলেশ্বরী → ইছামতী → পদ্মা
যাত্রাপথে ইটনা, ভৈরবসহ বিভিন্ন নদীপথ অতিক্রম করার পাশাপাশি ইছামতী ও ডহরি খাল অঞ্চলের জলপথ এবং গাউদিয়া এলাকার কাছাকাছি দিয়ে যাওয়ার সুযোগ থাকবে। আর যাত্রার শেষ অধ্যায়ে মহানদী পদ্মার বিস্তৃত জলরাশির বুকে পৌঁছে শেষ হবে এই দীর্ঘ নৌ-অভিযাত্রা।
এই ভ্রমণের অন্যতম আকর্ষণ হলো নদীর বুকে খাবারের অভিজ্ঞতা। যাত্রাপথে স্থানীয়ভাবে তাজা মাছ পাওয়া গেলে জেলেদের কাছ থেকে সংগ্রহ করে আয়োজন করা হতে পারে বিশেষ মাছের ভোজন।
দিনে নদী ও হাওরের সৌন্দর্য, বিকেলে সূর্যাস্ত, আর রাতে জ্যোৎস্নার আলোয় নদীর ডেকে বসে চা, গল্প ও আড্ডা—সব মিলিয়ে এটি শুধুই একটি ট্যুর নয়; বরং বাংলাদেশের নদী, প্রকৃতি ও জনজীবনকে কাছ থেকে অনুভব করার একটি দীর্ঘ নৌযাত্রা।
Day-by-Day Itinerary
সুনামগঞ্জে চেক-ইন এবং নৌযাত্রার প্রথমদিন
-
📍 সকাল ০৭:৩০
সুনামগঞ্জে চেক-ইন এবং যাত্রা শুরু
- সুনামগঞ্জ পৌঁছে হাউজবোটে চেক-ইন করুন। সকালে ৭ টা ৩০ মিনিটের মধ্যে চেকইন করতে হবে।
- কেউ চাইলে আগেরদিন রাতে চেকইন করতে পারবেন। রাতে ডিনারের বুবস্থা থাকবে।
- কেবিনে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে যারা শুরু হবে।
-
🍽️ সকাল ৯:৩০
সকালের নাস্তা
- বোটে সকালের নাশতা পরিবেশন করা হবে।
- বোট সুরমা নদী ধরে এগিয়ে যাবে হাওরাঞ্চলের দিকে।
-
🚢
সুরমা নদীতে নৌভ্রমণ
- সুরমার বিস্তৃত জলপথ পাড়ি দিতে দিতে উপভোগ করুন— হাওরের বিস্তীর্ণ জলরাশি, নদীকেন্দ্রিক গ্রামীণ জীবন, জেলেদের মাছ ধরা
- স্থানীয় নৌযান, নদী ও হাওরের প্রাকৃতিক দৃশ্য।
-
🍽️
দুপুরের খাবার
- চারপাশে নদীর বিস্তৃত জলরাশি, দূরে সবুজের মায়াবী দৃশ্য আর নৌযাত্রার ছন্দ—এই মনোরম পরিবেশেই চলন্ত বোটে উপভোগ করুন দুপুরের খাবার। নদীর হাওয়ায় ভেসে চলতে চলতে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে উপভোগ করুন এক ভিন্নধর্মী লাঞ্চ এক্সপেরিয়েন্স।
- স্থানীয়ভাবে তাজা মাছ পাওয়া গেলে দিনের মেন্যুতে যোগ হতে পারে বিশেষ মাছের আয়োজন। প্রকৃতির কাছাকাছি, নদীর বুকে বসে তাজা খাবারের এই আয়োজন আপনার ভ্রমণের অভিজ্ঞতাকে করে তুলবে আরও স্মরণীয়।
-
🚢
ইটনার পথে
- হাওরের বিস্তীর্ণ জলরাশি পেরিয়ে বোট চলবে ইটনার পথে। ডেকে বসে উপভোগ করুন হাওরের নির্মল বাতাস, মনোরম প্রকৃতি, ছবি তোলা ও প্রাণখোলা আড্ডার সুন্দর সময়।
-
🔭
চা ও সূর্যাস্ত
- বিকেলের চা ও স্ন্যাক্সের সঙ্গে উপভোগ করুন হাওরের বুকে সূর্যাস্তের অপূর্ব দৃশ্য। আকাশের রঙ বদলের সঙ্গে প্রকৃতির এই শান্ত মুহূর্ত হয়ে উঠুক ভ্রমণের এক স্মরণীয় অভিজ্ঞতা।
- সন্ধ্যার দিকে ইটনা অঞ্চলে পৌঁছে উপযুক্ত স্থানে বোট নোঙর করা হবে।
-
🍽️
রাতের খাবার
- নদী-হাওরের শান্ত পরিবেশে বোটেই উপভোগ করুন সুস্বাদু রাতের খাবার। সারাদিনের নৌভ্রমণের শেষে মনোরম পরিবেশে জমে উঠুক রাতের আড্ডা ও খাবারের আয়োজন।
- খোলা আকাশের নিচে নদীর ডেকে বসে গল্প ও আড্ডা।
- আবহাওয়া অনুকূলে থাকলে রাতের নদীর সৌন্দর্য উপভোগের জন্য থাকবে বিশেষ সময়।
-
🛏️
হাউজবোটে রাত্রিযাপন
- নিরিবিলি জলরাশির মাঝে হাউজবোটের আরামদায়ক কেবিনে উপভোগ করুন প্রশান্তির রাত। সারাদিনের নৌভ্রমণের পর নদীর শান্ত পরিবেশে কাটুক এক অনন্য রাত্রিযাপন।
ইটনা থেকে ভৈরব যাত্রা
-
🚢 ভোর ৫:০০
ভোরে যাত্রা শুরু
- খুব ভোরে বোট ইটনা অঞ্চল থেকে যাত্রা শুরু করবে হাউজবোট
- বোট এগিয়ে যাবে ধনু নদী ধরে। হাওরাঞ্চলের জলরাশি ধীরে ধীরে পেছনে ফেলে আমরা এগিয়ে যাব ভাটির দিকে।
-
🍽️ সকাল ০৭:৩০
চা এবং প্রকৃতি
- সকালের এক কাপ গরম চা দিয়ে শুরু হোক নতুন দিনের নৌযাত্রা। শান্ত জলরাশি, নির্মল বাতাস আর চারপাশের প্রকৃতির সৌন্দর্যে ধীরে ধীরে জেগে উঠুক ভ্রমণের নতুন সকাল।
-
🍽️ সকাল ০৯:৩০
সকালের নাস্তা
- নৌযাত্রার মাঝেই উপভোগ করুন সকালের নাস্তা। হাওরের নির্মল পরিবেশ ও মনোরম দৃশ্য উপভোগ করতে করতে শুরু হোক নতুন দিনের পথচলা।
-
🚢
ঘোড়াউত্রা নদীপথ
- ধনু নদীপথ পেরিয়ে বোট এগিয়ে চলবে ঘোড়াউত্রা নদী ধরে। যাত্রাপথে নদীর দুই পাড়ের জনপদ, জেলেদের জীবনযাপন এবং নদীকে ঘিরে মানুষের প্রতিদিনের কর্মব্যস্ততা কাছ থেকে দেখার সুযোগ থাকবে।
- নদীর স্বাভাবিক ছন্দ ও গ্রামীণ জীবনের এই দৃশ্যগুলো আপনার নৌভ্রমণে যোগ করবে এক অনন্য স্থানীয় অভিজ্ঞতা।
-
🍽️
দুপুরের খাবার
- নদীর বুকে চলতে চলতেই বোটে পরিবেশন করা হবে দুপুরের খাবার। চারপাশে বিস্তীর্ণ জলরাশি, নির্মল বাতাস আর চলমান নৌযাত্রার আবহে উপভোগ করুন পরিপূর্ণ ও সুস্বাদু এক দুপুরের আয়োজন।
-
🚢
মেঘনা নদীর জলপথে
- এরপর আমাদের বোট প্রবেশ করবে বিশাল মেঘনা নদীর জলপথে। বিস্তীর্ণ জলরাশি, চলাচলরত নৌযান, নদীর বুকে জেগে ওঠা চর আর বদলে যেতে থাকা দৃশ্যপট উপভোগ করতে করতে এগিয়ে চলবে আমাদের যাত্রা।
- মেঘনার বিশালত্ব ও নদীকেন্দ্রিক জীবনের বৈচিত্র্য কাছ থেকে অনুভব করার এ সময়টুকু হয়ে উঠবে ভ্রমণের অন্যতম আকর্ষণীয় অভিজ্ঞতা।
-
🍽️
বিকেলের চা ও স্ন্যাক্স
- নৌযাত্রার মাঝে বিকেলের চা ও স্ন্যাক্সে নিন একটু সতেজ বিরতি। মেঘনার বিস্তীর্ণ জলরাশি ও সন্ধ্যার নরম আলো উপভোগ করতে করতে কাটুক প্রশান্ত এক বিকেল।
-
📍
ভৈরবে আগমন
- সন্ধ্যার দিকে আমাদের বোট পৌঁছাবে ভৈরব অঞ্চলে। নদীপথের এই গুরুত্বপূর্ণ গন্তব্যে এসে যাত্রাপথে যুক্ত হবে পরবর্তী পর্যায়ের নতুন অভিজ্ঞতা।
- কেউ চাইলে ভৈরব থেকে চেক-আউট করে নিজ নিজ গন্তব্যে ফিরতে পারবেন।
- কেবিন খালি থাকা সাপেক্ষে কেউ চাইলে ভৈরব থেকে জয়েন করতে পারবেন।
-
🍽️
রাতের খাবার
- বোটেই পরিবেশন করা হবে রাতের খাবার। সারাদিনের নৌযাত্রার পর নদীর শান্ত পরিবেশে উপভোগ করুন সুস্বাদু রাতের আয়োজন।
-
🛏️
রাত্রিযাপন
- দিনের ব্যস্ততা শেষে নদীর পাড়ের রাতের শান্ত আবহে কাটুক একান্ত কিছু সময়। রাতে লোকাল বাজার অভিযানও হতে পারে।
- রাতে বোটের আরামদায়ক কেবিণে রাত্রিযাপন
ঢাকার অভিমুখে যাত্রা
-
🚢 ভোর ৫:৩০
ভোরে যাত্রা শুরু
- ভোরের আলো ফুটতেই মাওয়া ঘাটের উদ্দেশ্যে শুরু হবে আমাদের নৌযাত্রার শেষ অধ্যায়। নদীর শান্ত জলরাশি আর সকালের নির্মল আবহ উপভোগ করতে করতে ধীরে ধীরে এগিয়ে চলবে আমাদের হাউজবোট।
-
🍽️ সকাল ০৭:৩০
চা এবং প্রকৃতি
- সকালের এক কাপ গরম চা দিয়ে শুরু হোক নতুন দিনের শুরু।
-
🍽️ সকাল ০৯:৩০
সকালের নাস্তা
- নৌযাত্রার মাঝেই উপভোগ করুন সকালের নাস্তা। হাওরের নির্মল পরিবেশ ও মনোরম দৃশ্য উপভোগ করতে করতে শুরু হোক নতুন দিনের পথচলা।
-
🚢
নৌভ্রমণ ও স্থানীয় জীবন
- ভাটির বাংলার নদীপথ ধরে এগিয়ে চলবে বোট।
- নদীঘেঁষা গ্রাম, চর, নৌযান ও স্থানীয় জীবন উপভোগের সুযোগ থাকবে।
- যাত্রা চলবে ধলেশ্বরী নদী ধরে। নদীর দুই পাড়ের জনপদ ও পরিবর্তনশীল প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন।
-
🍽️
দুপুরের খাবার
- চলতে চলতেই বোটে পরিবেশন করা হবে দুপুরের খাবার।
-
🚢
ইছামতী ও ডহরি খাল
- যাত্রাপথে বোট এগিয়ে চলবে ইছামতী ও ডহরি খালের শান্ত জলপথ ধরে। গাউদিয়া অঞ্চলের পাশ দিয়ে বয়ে যাওয়া সরু জলপথ, দু’পাড়ের সবুজ প্রকৃতি ও গ্রামীণ জনপদের দৃশ্য উপভোগ করতে করতে কাটবে এই সুন্দর নৌযাত্রা।
- বাংলা সাহিত্য ও মানিক বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত এই অঞ্চলের জলপথ পেরিয়ে প্রকৃতি, নদী ও সাহিত্যের এক অনন্য আবহ অনুভব করার সুযোগ থাকবে।
-
🚢
চায়ের সাথে পদ্মায় শেষ অধ্যায়
- যাত্রার শেষ বড় অধ্যায়—মহানদী পদ্মা। সাথে বিকালের নাস্তা এবং গরম চা
- পদ্মার বুকে উপভোগ করুন সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য। বিস্তীর্ণ নদীর জলে অস্তগামী সূর্যের রঙ বদলের এই মুহূর্ত হয়ে উঠবে ভ্রমণের অন্যতম স্মরণীয় অধ্যায়।
- সন্ধ্যার আগে আমাদের বোট পৌঁছাবে মাওয়া ঘাটে।
-
📍 সন্ধ্যা ৬:৩০
চেক-আউট ও যাত্রার সমাপ্তি
- মাওয়া ঘাটে বোট থেকে চেক-আউটের মাধ্যমে শেষ হবে আমাদের ০৭ নদী পেরিয়ে ০৩ দিন ও ০২ রাতের ম্যারাথন নৌযাত্রা। সুরমা থেকে পদ্মা—নদী, হাওর, জনপদ ও অসংখ্য স্মৃতি পেরিয়ে শেষ হবে এক অনন্য জলভ্রমণের গল্প।
কেবিন Pricing
Per person. Choose your কেবিন when you book.
| কেবিন | শেয়ারিং | প্যাকেজ মূল্যজনপ্রতি |
|---|---|---|
| প্রিমিয়াম কেবিনপ্রিমিয়াম কেবিন | ২ জন | ৳9,500 |
| প্রিমিয়াম কেবিনপ্রিমিয়াম কেবিন | ৩ জন | ৳8,500 |
Inclusions & Exclusions
✓ Included
- প্রতিদিন ৩ বেলা খাবার
- প্রতিদিন ২ বেলা স্ন্যাক্স
- আনলিমিটেড চা
- এটাচড ওয়াশরুমসহ কেবিন
- নির্দিষ্ট সময়ে জেনারেটর সার্ভিস
✕ Not included
- ঢাকা থেকে সুনামগঞ্জ যাতায়াত
- মাওয়া থেকে নিজ নিজ গন্তব্যে যাতায়াত
- ব্যক্তিগত খরচ
- উল্লেখ করা হয়নি এমন অন্যান্য সার্ভিস
🍽️ খাবার মেন্যু
নদীর বুকে দীর্ঘ যাত্রার সঙ্গে থাকবে দেশীয় স্বাদের পরিপূর্ণ খাবারের আয়োজন। প্রতিদিন ৩ বেলা প্রধান খাবার, ২ বেলা স্ন্যাক্স এবং আনলিমিটেড চা পরিবেশন করা হবে।
Menu may vary depending on local availability and operational conditions.
Day 0 — (Optional)
🍽️ Dinner: ভাত, ডাল, মৌসুমি সবজি, দেশি মাছের ঝোল, মুরগির মাংস, সালাদ, চাটনি
Day 1 — সুনামগঞ্জ টু ইটনা
🌅 Breakfast: ভুনা খিচুড়ি, চিকেন কারি, ডিম ভাজি, স্পেশাল আচার, সালাদ, চা, পানি
☕ Morning Snacks: বিস্কুট/ কেক, মৌসুমি ফল, চা
🍛 Lunch: ভাত, ডাল, ভর্তা, মৌসুমি সবজি, স্থানীয় নদীর মাছের ঝোল, ছোট মাছ, মুরগির মাংস, সালাদ, মিষ্টি
☕ Evening Snacks: ভেজিটেবল পকোড়া/ সিঙ্গারা, চা
🌙 Dinner: ভাত, ডাল, ভর্তা, সবজি, মাছের বিশেষ পদ, গরু/হাসের মাংস, সালাদ, মিষ্টি
Day 2 — ইটনা টু ভৈরব
🌅 Breakfast: চিকেন আখনি বিরিয়ানী, ডিম ভুনা, স্পেশাল আচার, সালাদ, চা, পানি
☕ Morning Snacks: বিস্কুট/কেক, মৌসুমি ফল, চা
🍛 Lunch: ভাত, ডাল, ভর্তা, মৌসুমি সবজি, স্থানীয় নদীর মাছ ভাজা, মুরগির মাংস বা নদীর বড় মাছ, সালাদ, মিষ্টি
☕ Evening Snacks: ভেজিটেবল পকোড়া/ সিঙ্গারা, চা
🌙 Dinner: চিকেন BBQ, পরটা, স্পেশাল সালাদ, সফট ড্রিংক
Day 3 — ভৈরব টু মাওয়া
🌅 Breakfast: ভুনা খিচুড়ি, চিকেন কারি, ডিম ভাজি, স্পেশাল আচার, সালাদ, চা, পানি
☕ Morning Snacks: বিস্কুট/ কেক, মৌসুমি ফল, চা
🍛 Lunch: ভাত, ডাল, ভর্তা, মৌসুমি সবজি, স্থানীয় নদীর মাছের ঝোল, কোয়েল/মুরগির মাংস, সালাদ, মিষ্টি
☕ Evening Snacks: ভেজিটেবল পকোড়া/ সিঙ্গারা, চা
🐟 Special River Fish Experience
এই ভ্রমণের অন্যতম আকর্ষণ হলো নদীর বুকে স্থানীয় মাছের স্বাদ।
যাত্রাপথে স্থানীয় জেলেদের কাছ থেকে তাজা মাছ পাওয়া গেলে, প্রাপ্যতা ও পরিস্থিতি অনুযায়ী সেগুলো সংগ্রহ করে বিশেষ রান্নার আয়োজন করা হতে পারে।
Note: নির্দিষ্ট কোনো মাছের প্রাপ্যতা নিশ্চিত নয়; স্থানীয় বাজার/জেলেদের সরবরাহ ও মৌসুমের ওপর নির্ভর করবে।
⚠️ গুরুত্বপূর্ণ নোট
নদীযাত্রায় সতর্কতা
- চলন্ত নৌযানে সবসময় সতর্কভাবে চলাফেরা করুন
- রেলিং বা ডেকের কিনারায় ঝুঁকিপূর্ণভাবে দাঁড়াবেন না
- ছোট শিশুদের সবসময় অভিভাবকের নজরদারিতে রাখুন
- নৌযানের নিরাপত্তা নির্দেশনা ও ক্রুদের নির্দেশনা মেনে চলুন
- নদীতে সাঁতার বা পানিতে নামা শুধুমাত্র কর্তৃপক্ষের অনুমতি ও নিরাপদ পরিস্থিতিতে করুন এবং অবশ্যই লাইফ জ্যাকেট বয়া বয়া ব্যবহার করুন।
আবহাওয়া ও যাত্রাপথ
- নদীর পানি, স্রোত, জোয়ার-ভাটা, আবহাওয়া ও নৌপথের পরিস্থিতির কারণে সময়সূচি পরিবর্তিত হতে পারে।
- প্রতিকূল আবহাওয়া বা নৌযান চলাচলের পরিস্থিতিতে নির্ধারিত রুট, বিরতি বা কার্যক্রম পরিবর্তন হতে পারে।
- প্রয়োজনে কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে কোনো কার্যক্রম সীমিত বা স্থগিত করতে পারে।
You may also like
🇧🇩 Domestic
2D/1N
🇧🇩 Domestic
3D/2N
Sundarban | MV The Anchor
🇧🇩 Domestic
3D/2N